ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের নাগরিকসুলভ আচরণের আহ্বান উপদেষ্টা আসিফের

শিক্ষার্থীদের নাগরিকসুলভ আচরণের আহ্বান উপদেষ্টা আসিফেরশিক্ষার্থীদের নাগরিকসুলভ আচরণের আহ্বান উপদেষ্টা আসিফেরশিক্ষার্থীদের কারও উসকানিতে না পড়ে নাগরিকসুলভ আচরণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।উপদেষ্টা আসিফ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলো, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। তবে, এত দ্রুত শিক্ষার ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।


তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছোড়ায় একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের ঘটনা দুঃখজনক। আজকেও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট না, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের উসকানিতে না পড়ে যেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে।



তিনি বলেন, ছাত্ররা যেন নাগরিকসুলভ আচরণ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑